Spain Spain

Frequently Asked Questions (FAQs)

title

Application to Visa Process Steps for Spain

Official Source

Process Steps & Cost Breakdown

Homologation/Equivalence : 30-50 euros

University Application with Apostilled docs (25-50 euros/application)

Offer Letter : With program details and fees

  • Tuition Fees 700–6000 euro (Varies program to program)
  • Initial Deposit for Seat Confirmation (A portion of Tuition Fees)

Police clearance certificate : From Ministry of Home Affairs, 1500 BDT

BLS International Appointment : +8801609208089 (Sun-Thu) – (14:00 – 15:30) hrs

Accommodation Booking : 1k – 2k euros

Health Insurance : 300-350 euro/year

Show Fund : (700 euros/month of 1 year) + Rest Tuition Fees

Health Checkup Certificate : 8500 (BDT)

Legalization (Apostille) : (MOFA)

Translation in Spanish : Per page 700-1000 BDT

Visa Fee (D) : 90 euro | BLS Fee : 2500 BDT

BLS International

BLS International
info.dac@blshelpline.com

Concord Niharika Tower, Plot-138, Road-4, Block-C, Banani, Dhaka–1213 (Bangladesh)

Spanish Embassy

Spanish Embassy
emb.dhaka.vis@maec.es

Navana Pristine Pavilion Building, 13th Floor, 128 Gulshan Avenue, Block # CEN(H)-2, Gulshan-2, 1212. Dhaka.

স্পেনে মূলত September/October intake সবচেয়ে কমন। কিছু ইউনিভার্সিটিতে/প্রোগ্রামে January/February intake থাকতে পারে, তবে পাবলিক ইউনিভার্সীটিতে তা কম।

ইউনিভার্সিটি/প্রোগ্রামভেদে আলাদা। সাধারণভাবে January–June এর মধ্যে অনেক প্রোগ্রামের আবেদন/অ্যাডমিশন চলে (Fall intake-এর জন্য)। কিছু প্রাইভেট/বিজনেস স্কুল আরও আগে শুরু করে। ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের University Searching & Application কোর্সটি করতে পারেন।

কোন কমন পোর্টাল নেই। প্রত্যেকটা ইউনিভার্সিটির নিজ নিজ পোর্টালে আবেদন সম্পন্ন করতে হয়। এক্ষেত্রে ২৫-৪০ ইউরোর মতো ইউনিভার্সিটি ভেদে আবেদন ফি থাকে। ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের University Searching & Application কোর্সটি করতে পারেন।

Safe strategy: • ২টা ambitious • ২–৩টা realistic • ১টা safe এবং প্রতিটা প্রোগ্রাম যেন আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে strongly aligned হয়। ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের University Searching & Application কোর্সটি করতে পারেন।

হ্যাঁ — বিশেষ করে STEM, Business, Data/AI, কিছু Engineering/International programs-এ। তবে Spanish-taught প্রোগ্রাম বেশি, তাই আগে থেকে আপনার প্রোগ্রাম English Taught কিনা নিশ্চিত করুন।

English-taught প্রোগ্রামে সাধারণত: • IELTS 6.0–6.5 • TOEFL iBT 80–90+ (প্রোগ্রাম পেজে যা লেখা আছে সেটাই অনুসরণ করুন)।

কিছু প্রোগ্রাম MOI নিতে পারে, কিন্তু সব না। Scholarship/visa strength হিসেবে IELTS/TOEFL থাকলে অ্যাপ্লিকেশন ফাইল Strong হয়।

সাধারণত DELE বা equivalent Spanish proficiency লাগতে পারে (B1/B2 লেভেল প্রোগ্রামভেদে)।

সম্ভব। Spain-এ admission অনেক সময় holistic হয়। আপনার CGPA 3.00 এর নিচে থাকলে পাবলিক ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাওয়া একটু কঠিন, যদিনা আপনার রিলিভেন্ট জব বা রিসার্স এক্সপেরিয়েন্স থাকে। CGPA কম হলে compensate করুন: • Strong SOP/Motivation • Relevant projects/portfolio/GitHub • Research/publication (STEM হলে plus) • Work/Internship (থাকলে) সম্ভাবনা বেশি।

না — acceptable। তবে SOP-তে gap justify করতে হবে (job/skills/course/valid reason + proof)।

কিছু প্রোগ্রামে cross-discipline সম্ভব, কিন্তু অনেক ক্ষেত্রে prerequisite strict। আপনার undergrad-এর relevant credits/subjects match না হলে reject হতে পারে।

কমন ডকুমেন্টস: • Passport • Academic transcripts + certificate • CV (Europass Format) • SOP/Motivation Letter • IELTS/TOEFL (English taught হলে) / Spanish proof (Spanish taught হলে) • LOR (কিছু প্রোগ্রামে) • Portfolio (Architecture/Design/Media) • Work/Internship/Research proof (থাকলে) • Spanish Equivalence Transcript (Only for Masters Application) • Masters Access Letter • Foreign Degree Homologación (Only for Bachelor Admission) ইউনিভার্সিটি আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের University Searching & Application কোর্সটি করতে পারেন।

অনেক ক্ষেত্রে লাগে — কারণ অনেক অফিস Spanish/English ডকুমেন্ট চায়। যদি আপনার ডকুমেন্ট বাংলা হয়, certified translation লাগতে পারে।

আপনার সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টের legalization/apostille কপি আবশ্যক। বাংলাদেশ যেহেতু বর্তমানে Hague Apostille Convention এ সাইন করেছে এবং তাই সরাসরি থেকে apostille করা সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট গ্রহণ করা হয়। ব্যাচেলর আবেদনের ক্ষেত্রে HSC/Diploma বা সমমানের ডিগ্রির সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট স্পেনের এডুকেশন মিনিস্ট্রি হতে Homologación করতে হয় যার ফি হতে পারে ৫০ ইউরো। মাস্টার্স আবেদনের ক্ষেত্রে স্প্যানিশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইট হতে আপনার ব্যাচেলর এর ট্রান্সক্রিপ্ট Equivalence করলেই চলে। Homologación এর প্রয়োজন পড়েনা। Equivalence ও Homologación নিয়ে বিস্তারিত জানতে আমাদের YouTube চ্যানেলে স্পেন নিয়ে প্লেলিস্টটি দেখতে পারেন।

• Public university: তুলনামূলক কম/মাঝারি (program/region অনুযায়ী) — ২০০০ থেকে শুরু করে ৫০০০ ইউরো পর্যন্ত • Private university/business school: বেশি — ৬০০০ থেকে ১০০০০ ইউরো পর্যন্ত হতে পারে

City অনুযায়ী ভিন্ন: • Madrid/Barcelona: বেশি • ছোট শহর: তুলনামূলক কম Safe plan হিসেবে €600–€800/month ধরে বাজেট করলে ভালো (housing biggest factor)।

এমন অপশন: • University tuition waivers/merit scholarships • Regional scholarships (কিছু autonomous community) • Erasmus Mundus • কিছু Spain-government/partner scholarships (availability vary) • Santander Scholarship • La Caixa Foundation Scholarship বিভিন্ন দেশের বিভিন্ন স্কলারশিপ, সিলেকশন ক্রাইটেরিয়া ও উইনিং টিপস এন্ড ট্রিকস জানতে আমাদের National & Regional Scholarships কোর্সটিতে এনরোল হতে পারেন।

কিছু স্কিম full/near-full হতে পারে যেমন Erasmus, কিন্তু অনেক ক্ষেত্রে scholarship মানে partial tuition waiver। তাই backup fund রাখা safest।

সম্ভব, কিন্তু competition বেশি। Strengthen করুন: • SOP (impact + fit) • research/projects/publications • strong LOR • strong IELTS/TOEFL • Relevant Professional Experience বিভিন্ন দেশের বিভিন্ন স্কলারশিপ, সিলেকশন ক্রাইটেরিয়া ও উইনিং টিপস এন্ড ট্রিকস জানতে আমাদের National & Regional Scholarships কোর্সটিতে এনরোল হতে পারেন।

সাধারণ flow: 1. Offer letter / admission confirmation 2. Financial proof + accommodation plan 3. Insurance 4. BLS appointment + submission 5. Visa decision 6. Spain গিয়ে residence formalities (TIE/NIE টাইপ কার্ড/OD প্রসেস, ভেদভেদে) ভিসা প্রসেসিং নিয়ে বিস্তারিত গাইডলাইন পেতে আমাদের Visa Application & Documentation কোর্সটিতে এনরোল হতে পারেন।

Spain সাধারণত সরকার-নির্ধারিত living benchmark (যেমন IPREM টাইপ reference) অনুযায়ী প্রতি মাসের living proof চাইতে পারে + tuition (যদি paid)। Safe approach: • Tuition + ১০–১২ মাসের living কভার করে এমন accessible funds • Clear source explanation (salary/business/savings) ভিসা প্রসেসিং নিয়ে বিস্তারিত গাইডলাইন পেতে আমাদের Visa Application & Documentation কোর্সটিতে এনরোল হতে পারেন।

Safe practice: ৬ মাস statement + sudden large deposit হলে source proof।

Germany-এর মতো blocked account সাধারণত লাগেনা। তবে embassy/consulate financial format ভিন্ন হতে পারে — checklist follow করুন।

সাধারণত visa-এর জন্য health insurance লাগে এবং coverage/terms নির্দিষ্ট হতে পারে। Embassy checklist অনুযায়ী policy নিন, যাদের স্পেনে policy coverage আছে এবং আপনার স্টাডি পিরিয়ডের সম্পূর্ণ কভার করবে।

• insufficient/unclear funds • fake/managed financial proof • weak/unclear study plan • inconsistent documents • accommodation/insurance mismatch ভিসা প্রসেসিং নিয়ে বিস্তারিত গাইডলাইন পেতে আমাদের Visa Application & Documentation কোর্সটিতে এনরোল হতে পারেন।

এপ্রিল থেকে জুন মাস হলো Rush Hour সেপ্টেম্বর ইনটেকের জন্য। আর তাই স্লট পাওয়া যা একটু কষ্টকর। নিয়ম হলো BLS এর নাম্বারে সরাসরি ফোন নিয়ে স্লট নেওয়া। অফার লেটার আসার পরই স্লট নেওয়া উচিত, কেননা তারা শুধুমাত্র অফার লেটার আসলেই স্লট দিয়ে থাকে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য ধৈর্য্য ধরে নিয়মিত তাদের নির্ধারিত সময়ে কল দিতে হয়। কিছু কিছু প্রতিষ্ঠান, দালাল ও এজেন্সি অ্যাপয়েন্টমেন্ট পাইয়ে দেওয়ার নাম করে স্টুডেন্টদের কাছ থেকে বড় অংকের টাকা হাতিয়ে নেয়। তাদের থেকে দূরে থাকা উচিত, কেননা Rush Hour এ অ্যাম্বাসির নির্দেশে BLS এ স্লটের পরিমাণ বাড়ায়।

Part-time পাওয়া সম্ভব (restaurant, retail, delivery, service jobs)। IT/CS হলে internship/part-time opportunity-তে থাকতে পারে। তবে Spanish ভাষা জানলে সুযোগ অনেক বাড়ে। এছাড়া Glovo, Uber ও ফুড ডেলিভারি জব করার সুযোগ রয়েছে। সাপ্তাহিক ঘণ্টা লিমিট ৩০ ঘন্টা।

বহু এজেন্সি বা প্রতিষ্ঠান এই মিথ্যা ধারণা ছড়িয়ে দেয় যে part-time কাজ করে tuition + living খরচ তোলা সম্ভব। বাস্তবতা ভিন্ন, পার্ট টাইম কাজ পাওয়া-টাই সময় সাপেক্ষ, তার উপর আপনি পার্ট টাইম করে সর্বোচ্চ লিভিং কস্ট তুলতে পারবেন, কিন্তু হাই টিউশন ফি তোলা সম্ভব নয়। আর তাই ন্যূনতম ১ বছরের টিউশন ফি ও ৬ মাসের লিভিং কস্ট নিয়ে আসা উচিত।

হ্যাঁ। সাধারণত Masters ও PhD তে স্পাউস ডিপেন্ডেন্ট আলাদা করে থাকে। তবে স্টুডেন্ট কে আগে ভিসা পেতে হয়, এরপর স্পাউস ও ডিপেন্ডেন্ট এর জন্য ভিসার আবেদন করা যায়।

ভিসা স্ট্যাটাস অনুযায়ী স্পাউস এর কাজ করার সুযোগ নেই। তবে সম্প্রতি ২০২৫ এর আপডেটেড আইনে স্টুডেন্ট এর স্পাউস এর কাজের সুযোগ রাখা হয়েছে। শর্ত হলো আসার পর স্পাউস কাজ খুঁজে পেলে সংশ্লিষ্ট দপ্তর হতে আবেদন করে অথরাইজেশন নিতে হবে।

IT/Data/Engineering-এ তুলনামূলক ভালো। Spanish ভাষা জানলে সুযোগ বাড়ে। Internship + networking খুব গুরুত্বপূর্ণ।

Spain-এ পড়াশোনা শেষে ১ বছরের জব সার্চিং ভিসা দেয়া হয়, তবে নিয়ম আপডেট হয়। আপনি যে বছর যাবেন, সে বছরের official immigration rule follow করবেন।

PR সাধারণত পাঁচ বছর legal residence + income + integration + Tax Return শর্ত পূরণ করে সম্ভব। PR এর জন্য স্টুডেন্ট ঘণ্টার হাফ কাউন্ট হয়। তবে ফুল ফান্ডেড PhD এর ক্ষেত্রে যেহেতু স্যালারাইড পজিশন, এর তাই ফুল কাউন্ট হয়।

সাধারণভাবে safe, তবে big city-তে petty theft/scam common — housing scam, fake landlord, advance payment scam এ সতর্ক থাকুন।

IT/Software, Data/AI, Business analytics, Renewable energy, কিছু engineering + tourism/hospitality (ভাষা দরকার)।

• Program curriculum/module দেখুন • City cost/housing reality দেখুন • Internship/industry link দেখুন • Visa feasibility (appointment + timeline) হিসাব করুন

Still have questions?

Our team is here to help you with your Spain study journey

Contact Us